
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সোমবার (২০ ডিসেম্বর) কাজিপুরের গান্ধাইল আইডিয়াল ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ প্রাঙ্গনে সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন জাতি গঠনে এই শিক্ষার্থীদের গুরুত্ব ও ভুমিকা অপরিসিম।
তিনি শিক্ষার্থীদের বাজে সংস্কৃতি পরিহার করে লেখাপড়ার প্রতি মনোনিবেশ করার পরামর্শ প্রদান করেন।
গান্ধাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে কাজিপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা শুখময় সরকার, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, সহ প্রচার সম্পাদক শওকত হোসেন,সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গা, অত্র কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, উদগাড়ি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ,গান্ধাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অত্র কলেজের সহকারি অধ্যাপক আমিনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবিন্দ বক্তব্য রাখেন।
পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
