ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে- এমপি তানভীর শাকিল জয়

মিজানুর রহমান মিনু।।
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে সিরাজগঞ্জে সদর উপজেলার কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজ।

সোমবার (২০ ফেব্রুয়ারী)এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস,নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস, কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থী দের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত অনুষ্ঠানে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম রাব্বানী তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এমপি তানভীর শাকিল জয় নবীনদের উদ্দেশ্যে বলেন, ভালো ছাত্র হওয়ার আগে, ভালো মানুষ হতে হবে। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দীক্ষা আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজ থেকেই নেবে।

ভালো মানুষ হতে হলে পড়াশুনা করতে হবে। তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ। তাই তোমাদের সুপথে চলতে হবে আলোকিত মানুষ হতে হবে। এছাড়া কলেজের শিক্ষার্থী দের উন্নয়নে যা যা প্রয়োজন পর্যায়ক্রমে তা অবশ্যই করা হবে। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান আমার বাবার নামে নাম করণ করা হয়েছে । এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে স্মার্ট নাগরিক। সরকার হবে স্মার্ট সরকার, থাকবে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। সব স্মার্ট গড়ার জন্য যেটি দরকার সেটি হচ্ছে স্মার্ট শিক্ষা। নতুন শিক্ষাক্রম তৈরির মাধ্যমে সেদিকেই আমরা এগিয়ে চলেছি।’

প্রধান আলোচকের বক্তব্য রাখেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাসিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট আলহাজ্ব গোলাম আবু ইউসুফ সূর্য,জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান, এ্যাডঃ আব্দুল হাকিম, কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ।

আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজের প্রভাষক তানজিন আফরিনের সঞ্চালনায় এসময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, অত্র কলেজের শিক্ষক ও রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ সহ রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা, ও বহুলী ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কুড়িপাড়া আলহাজ্ব মোহাম্মদ নাসিম মডেল কলেজের শিক্ষক- শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।