ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলার সহ আটক-১

বেত্রাবতী ডেস্ক।।
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক ।।বেনাপোলে ঢাকাগামী কলকাতা থেকে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩০ হাজার মার্কিন ডলার সহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৯ ফেব্রুয়ারী) সন্ধায় বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশি কালে এক ব্যক্তির জুতার ভেতর থেকে এই ডলার উদ্ধার করা হয় বলে জানান যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল আহমেদ হাসান জামিল।

আটক তোফাজ্জল এর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

আহমেদ হাসান জামিল বলেন, আমড়াখালী বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কলকাতা থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় একজন যাত্রীর আচরন সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসবাদ করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পায়ের জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার সমান।

এসময় তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১টি আই ফোনসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।জব্দকৃত মোবাইল ফোন ও ইউএস ডলারের সর্বমোট সিজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা।ডলার গুলো অবৈধভাবে ওই ব্যক্তি বহন করছিল বলে জানান বিজিবি।

জব্দকৃত মোবাইল ও ইউএস ডলারসহ তোফাজ্জল হোসেনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা  হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।