
বেত্রাবতী ডেস্ক।। শার্শার বাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান আর নেই।
রোববার ভোররাতে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাইকোলা গ্রামে তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্না….রাজেউন)।মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ছাত্রজীবন থেকেই আব্দুল মান্নান সাংবাদিকতা শুরু করেন।নেশার বশে আসা এই সাংবাদিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি পাওয়ার পর থেকে সাংবাদিক তা ছেড়ে দেন।সেসময় তিনি দৈনিক ঠিকানা,দৈনিক স্ফুলিঙ্গ ও দৈনিক কল্যানে কাজ করেছেন।সাংবাদিকতা ছেড়ে দিলেও সংবাদকর্মীদের সাথে ছিল তার প্রচন্ড রকমের দহরম।
বাদ জোহর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
তার অকাল মৃত্যুতে গভীরশো ক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন একসময়ের সহকর্মী সাংবাদিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সহযোদ্ধারা।
।
