ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান আর নেই

বেত্রাবতী ডেস্ক।।
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শার বাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান আর নেই।

রোববার ভোররাতে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাইকোলা গ্রামে তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্না….রাজেউন)।মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ছাত্রজীবন থেকেই আব্দুল মান্নান সাংবাদিকতা শুরু করেন।নেশার বশে আসা এই সাংবাদিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি পাওয়ার পর থেকে সাংবাদিক তা ছেড়ে দেন।সেসময় তিনি দৈনিক ঠিকানা,দৈনিক স্ফুলিঙ্গ ও দৈনিক কল্যানে কাজ করেছেন।সাংবাদিকতা ছেড়ে দিলেও সংবাদকর্মীদের সাথে ছিল তার প্রচন্ড রকমের দহরম।

বাদ জোহর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে  চিরনিদ্রায় সমাহিত করা হয়।

তার অকাল মৃত্যুতে  গভীরশো ক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন একসময়ের সহকর্মী সাংবাদিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার  সহযোদ্ধারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।