ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ইজিবাইকে মিললো ফেনসিডিল, আটক মাদক ব্যবসায়ী

বেনাপোল প্রতিনিধি।।
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।। বেনাপোলে ২৮৭ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ নজরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রোববার (১৯ ফেব্রয়ারী) ভোরে তাকে আটক করা হয়।

আটক নজরুল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে বেনাপোল স্থলবন্দরের স্ক্যানিং মেশিন এর সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে একটি ইজিবাইকে থাকা ২৮৭ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।