ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

জন্মের পর থেকে অস্বাভাবিক কান্নায় ভাসছে দু’মাসের রিদিশাহ্,প্রয়োজন আর্থিক সহযোগিতা 

বেত্রাবতী ডেস্ক।।
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। দুই ছেলেের পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামে জাহাঙ্গীর আলম ও তাহমিনা দস্পতির ঘর আলো করে জন্ম নেয়ফু ট ফুটে এক কন্য সন্তান। মা বাবা অনেক শখ করে তার নাম রাখেন রিদিশাহ আলম রায়া।

বর্তমান বয়স ১ মাস ২৮ দিন। জন্মের পর থেকে বিদিশার কান্না থামেনা। অস্বাভাবিক কান্না। হয়তো বিদিশা কান্নার সুরে তার বাবা মাকে জানান দিচ্ছিলো তার অসুস্থ্যতার কথা। বিদিশার অস্বাভাবিক কান্নার কারনে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নেয়া হয়।৷ কিন্তু তারা রোগ নির্ণয় করতে পারেননি।

এর পর তাকে যশোর আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক রিদিশার পরীক্ষা-নিরিক্ষা শেষে ডাক্তার কাজল কান্তির কাছে রেফার্ড করেন, তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে জানিয়ে দেন বিদিশাহ’র হার্ট ছিদ্র, পাশাপাশি রক্ত সঞ্চালন সঠিক ভাবে হচ্ছে না। এ রোগের সঠিক চিকিৎসা নিতে হলে রিদিশাহকে ন্যাশনাল হার্ট শিশু হাসপাতাল ঢাকাতে পাঠাতে হবে।

এখবর শোনার পর জাহাঙ্গীর আলমের মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি চিন্তিত হয়ে পড়েন। মেয়ের অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। রিদিশাহ্কে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। অভাবের সংসারে এত টাকা তিনি কোথায় পাবেন সেই চিন্তায় গোটা পরিবারকে ফেলেছে দুঃশ্চিন্তায়। তার সাধ থাকলেও সাধ্য নেই। তাই বিত্তবানরা রিদিশাহর সাহায্যে এগিয়ে আসলে ১ মাস ২৮ দিন বয়সের শিশু বাচ্চাটি হয়তো জীবন ফিরে পাবে।

আসুন, সকলে মিলে রিদিশাহ আলম রায়া নামে শিশুটির সাহায্যে এগিয়ে আসি। সকলে পোষ্টটি বেশি বেশি শেয়ার করে রিদিশাহর পাশে দাড়ায়।

সাহায্যে পাঠানোর ঠিকানাঃ রিদিশাহর বাবা জাহাঙ্গীর আলমের বিকাশ নং- ০১৭৬১-৭৩৮৯৫৭ 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।