
বেত্রাবতী ডেস্ক।। শার্শার বাগআঁচড়ায় এশিয়ান টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) সাজ্জাদ হোসেন রশিদ পারভেজের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ই ফেব্রুয়ারী) বিকালে বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এশিয়ান টেলিভিশন যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও.খায়রুল আলম এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় তিনি সাজ্জাদ হোসেন রশিদ(পারভেজ)কে আল্লাহ পাক যেনো সর্বপ্রকার বালা-মসিবত ও অসুস্থতা থেকে নিরাপদ করে এবং নেক হায়াৎ নসীব করে এ প্রার্থনায় স্রষ্টার নিকট বিশেষ মোনাজাত করেন।
এ সময় বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক জয়নাল আবেদীন, ইকরামুল ইসলাম,শাহরিয়ার হুসাইন, নাজিম উদ্দিন জনি, এস এম আব্দুল্লাহ ও নুরে হাবিব, আব্দুল জব্বার, সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
