ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় এশিয়ান টিভির ডিএমডির আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

বেত্রাবতী ডেস্ক।।
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শার বাগআঁচড়ায় এশিয়ান টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) সাজ্জাদ হোসেন রশিদ পারভেজের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ই ফেব্রুয়ারী) বিকালে বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এশিয়ান টেলিভিশন যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও.খায়রুল আলম এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় তিনি সাজ্জাদ হোসেন রশিদ(পারভেজ)কে আল্লাহ পাক যেনো সর্বপ্রকার বালা-মসিবত ও অসুস্থতা থেকে নিরাপদ করে এবং নেক হায়াৎ নসীব করে এ প্রার্থনায় স্রষ্টার নিকট বিশেষ মোনাজাত করেন।

এ সময় বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক জয়নাল আবেদীন, ইকরামুল ইসলাম,শাহরিয়ার হুসাইন, নাজিম উদ্দিন জনি, এস এম আব্দুল্লাহ ও নুরে হাবিব, আব্দুল জব্বার, সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।