ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৮ পিস স্বর্নের বার ও মোটর সাইকেল উদ্ধার 

এসএম স্বপন।।
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

এসএম স্বপন।।শার্শা সীমান্তে  পরিত্যক্ত অবস্থায় ৮ পিস (৯শ” ৩২ গ্রাম ওজনের) স্বর্নের বার ও ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যর।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর বিশেষ টহলদল শার্শা উপজেলার পাঁচভুলাট এলাকা থেকে স্বর্নের চালান ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মোটরসাইকেল আরোহী ভারতে স্বর্ন পাচারের উদ্দেশ্যে শার্শার ভুলাট সীমান্তের দিকে রওনা হয়েছে। এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিয়ে একটি মোটর সাইকেল আসতে দেখে তাকে থামানোর চেষ্টা করে কিন্ত না থেমে সে সজোরে মোটরসাইকেল চালাতে থাকে, পরে লাঠির আঘাতে মোটরসাইকেলটি পড়ে যায়। পরবর্তিতে মোটর সাইকেলটি উদ্ধার করে মোটর সাইকেলে লুকায়িত কসটেপে মোড়ানো স্বর্নের বার গুলো উদ্ধার করা হয়।

আটককৃত স্বর্নের আনুমানিক সিজার মূল্য- ৭৩,৭২,১২০/- (তিয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার একশত বিশ) টাকা এবং মোটর সাইকেলের সিজার মূল্য-১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। যার সর্বমোট সিজার মূল্য- ৭৫,২২,১২০/- (পঁচাত্তর লক্ষ বাইশ হাজার একশত বিশ) টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।