ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ পিস স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি।।
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধিঃ।।বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করেন। এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় দুই মোটর সাইকেল আরোহী।

বিজিবি জানায়, স্বর্ণ পাচারের গোপন খবরে, পুটখালী গ্রামের সজলের মোড় নামক স্থানে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। এসময় দুই ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাদেরকে থামতে বলে। তারা মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে লাঠি দিয়ে আঘাত করলে মোটর সাইকেলের পিছনে থাকা ব্যক্তির সাথে বহনকৃত কষ্টেপ দ্বারা পেচানো একটি প্যাকেট ছিটকে রাস্তার পার্শ্বে পড়ে যায়। তাদের ধরার চেষ্টা করলে তারা দ্রুত বেগে মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। পরে প্যাকেটটি তল্লাশি করে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৬৬ কেজি ১৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।