ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

বেত্রাবতী ডেস্ক।।
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় গতিরোধক নির্মাণের দাবিতে সকালে শিক্ষার্থীদের মানববন্ধনের পরে দুপুরে সেখানে কাভার্ডভ্যানের (ট্রাক) চাকায় পিষ্ট হয়ে মাসুম বিল্লাহ রনি (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিকরগাছা উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আজিজ সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক আশরাফুজ্জামান বাবু বলেন, বেলা ২টার সময় নিহত রনি মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাওয়ার সময সামনের বাসকে অতিক্রম করতে গেলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল চালক রনি ছিটকে কাভার্ডভ্যানের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নাভারণ বাজারের সাতক্ষীরা মোড়ের বলাকা ট্রেডার্সের মালিক হুমায়ুন কবির বলেন,নিহত মাসুম বিল্লাহ রনি আমার শ্যালক। সে নাভারন ডিগ্রি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করত। পাশাপাশি রনি আমার দোকানের বিক্রয় প্রতিনিধি ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।