
ইমরান হোসেন।।শার্শার ডিহি ইউনিয়নের টেংরালি বাউন্ডাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭৭) বছর।
শনিবার সকালে তিনি বার্ধক্যজনিত ও শারীরিক নানা জটিলতায় অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিন যোহর বাদ বাউন্ডাড়ী গ্রামে মরহুম এই বীর মুক্তিযোদ্ধার কফিনে উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, সূধীজনেরাা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
