ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে রকিব হত্যায় চরমপন্থি সদস্য জুয়েল গ্রেফতার, হত্যাকাজে ব্যবহৃত পিস্তল উদ্ধার 

ইমরান হোসেন।।
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ইমরান হোসেন।। অভয়নগর দত্তগাতিতে রকিব হত্যায় চরমপন্থি সদস্য জুয়েলকে গ্রেফতার এবং হত্যাকাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পিস্তল উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ঘটনা ও গ্রেফতার অভিযান :

ইং ১২/০৫/২০২২ তারিখ রাত অনুমান ০৮.১০ ঘটিকার সময় অভয়নগর থানাধীন দত্তগাতী সাকিনস্থ দত্তগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ফুলতলা জামিরাবাজার গামী ইটের সলিং রাস্তার উপর রকিবুল ইসলাম তার স্ত্রীসহ মটরসাইকেলযোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুস্কৃত কারীরা পেটে ও মাথায় গুলি করে হত্যা করে। এই ঘটনা সংক্রান্তে অভয়নগর থানার মামলা নং-১০। তাং-১৩/০৫/২০২২ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

একই এলাকায় ইং ১১/০১/২০২৩ তারিখ সকাল অণুমান ০৮.১০ ঘটিকার সময় মৎসব্যবসায়ী সুব্রত মন্ডলকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে।

ঘটনাটিগুলো অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশকে আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের লক্ষ্যে কঠোর নির্দেশ প্রদান করেন। এবং রকিবুল ইসলাম হত্যা মামলাটি জেলা গোয়েন্দা শাখায় তদন্তের জন্য ন্যাস্ত করেন।

মামলাটি তদন্তকালে ইতোপূর্বে ০৬ জন আসামীকে গ্রেফতার ও অস্ত্রগুলির অংশ বিশেষ উদ্ধার করা হয়। সে সময় থেকে ঘটনার অন্যতম আসামী জুয়েল, রাজু, সাগর পলাতক থাকে।

গোপন তথ্যের ভিত্তিতে ওসি ডিবি রুপন কুমার সরকার পিপিএম (বার) এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ আবু হাসান এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএমসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম ইং ০৪/০২/২০২৩ তারিখ বিকাল ১৫.৩০ঘটিকার সময় ঢাকাস্থ সাভার থানাধীন নিমেরটেক নামক স্থানে অভিযান পরিচালনা করে রকিবুল হত্যার অন্যতম পলাতক আসামী নিউ কমিউনিষ্ট পার্টির সদস্য সোলায়মান মোল্লা ওরফে জুয়েলকে গ্রেফতার করে তাকে নিয়ে তার স্বীকারোক্তি মতে অভয়নগর থানাধীন দত্তগাতি সাকিনে পলাতক আসামী জিয়াউর রহমান ওরফে জিয়া এর বসতবাড়ীর গোয়ালঘর সংলগ্ন কক্ষে বালির বস্তা থেকে ১টি ৭.৬৫ বিদেশেী পিস্তল উদ্ধার করে ইং ০৫/০২/২০২৩ তারিখ রাত ০৪.২০ ঘটিকার সময় জব্দ করা হয়।

উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে এজাহার দায়ের করলে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামী গণ সংঘবদ্ধ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংঘটন নিউ কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য। তারা খুলনা ফুলতলার শিমুল ভুইয়ার নির্দেশে দত্তগাতি সাইফুল আলম মেম্বার এর নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জন্য রকিবুল ইসলাম, সুব্রত মন্ডলকে হত্যা করে মর্মে জানা যায়। জড়িত অন্যান্য চরমপন্থি সংগঠনের সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:

১। মোঃ সোলায়মান মোল্লা ওরফে জুয়েল(২৮), পিতা-মোঃ শাহজাহান মোল্লা, সাং-জামিরা, থানা-ফুলতলা, জেলা-খুলনা

উদ্ধারকৃত আলামত:
১। ০১টি ৭.৬৫ বিদেশী পিস্তল।
২। পুরাতন সিমেন্টের বালির বস্তা
৩। সাদা পলিথিন ব্যাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।