ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় প্রাইভেটকারের মিটারবক্সে মিললো সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ, আটক-২ 

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ২৫, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক ।।শার্শার কায়বা সীমান্তে ৭০ পিস (৮ কেজি ১শ ৬৩ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক ও একটি প্রাভেটকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এ স্বর্ণের চালান সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের দেবেন মোড়লের ছেলে শরিফুল মোড়ল ও চাঁদপুর বটদেল গ্রামের রতন প্রধানের ছেলে আব্দুল হান্নান। এসময় এক পাচারকারী পালিয়ে যায় বলে জানান বিজিবি।

খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশিদ জানান, ভারতে পাচার স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে শার্শার পাঁচ কায়বা এলাকা থেকে ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমানের নের্তৃত্বে বিজিবি সদস্যরা একটি প্রাইভেটকার জব্দ সহ তাদেরকে আটক করে। পরে, প্রাইভেটকারের ষ্টারিংয়ের সামনে মিটারবক্সের মধ্য থেকে বিশেষ কায়দায়  কসটেপে মোড়ানো লুকানো অবস্থায় স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

আটক স্বর্ণের মুল্য ৬ কোটি ৫২ লাখ টাকা বলে জানান বিজিবি ওই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।