ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে উদগাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উর্ধমুখী সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি জয়

মিজানুর রহমান মিনু।।
জানুয়ারি ২৪, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপু সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের উদগাড়ি বরইতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উর্ধমুখী সম্প্রসারিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন এমপি তানভীর শাকিল জয়।

মঙ্গলবার (২৪জানুয়ারি) দুপুর  ২টায় বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক শওকত আকবর এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, গান্ধাইল ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আঃ লতিফ,উদগাড়ী বরইতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।

এসময় গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম।

সহ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি তানভীর শাকিল জয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।