ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে পুলিশের অভিযানে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি।।
জানুয়ারি ২৪, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস (১ কেজি ১শ ৬০ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা করেছে পুলিশ।তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচার কারীরা পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ জানুয়ারী ) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গ্রাম সাদিপুর ব্রীজের উপর থেকে
এ চালানটি উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।

নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, স্বর্ণ পাচারকারীরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার করবে ,এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারীরা পালিয়ে যায় ৷ পরে অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা ৷ স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।