ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ইছামতি নদী পূনঃ খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি জয়

মিজানুর রহমান মিনু।।
জানুয়ারি ২৪, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।বাালাদেশ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ এর অধীন, ৬৪ জেলার অভন্তরস্থ ছোট নদী খাল এবং জলাশয় পুনঃ খনন (১ম পর্যায় ২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন ইছামতি নদী পুন খনন কাজের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

মঙ্গলবার (২৪জানুয়ারি) দুপুরে উদ্বোধন শেষে ভানুডাঙ্গা ঈদগাঁ মাঠে চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুবুর রহমান নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ। বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজি।

এ সময় কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হেফাজ উদ্দিন মাস্টার, চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু।সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।