ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

রং নাম্বারে প্রেম, প্রথম সাক্ষাতে প্রেমিকার রহস্যজনক মৃত্যু

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ২৩, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। দীর্ঘদিন রং নাম্বারে চুটিয়ে প্রেমের চুড়ান্ত সিদ্ধান্ত সাক্ষাত।আর প্রথম সাক্ষাতটায় হলো প্রেমের বলিদান। প্রেমিকের সাথে সাক্ষাত করতে এসে রহস্য জনক মৃত্যুর শিকার হলেন প্রেমিকা শ্রাবন্তী।প্রেমিক মুন্না  সাথে দেখা করতে এসে মৃত্যু হলো তার।

মৃত শ্রাবন্তি (১৮) শার্শা উপজেলার টেংরালি গ্রামের আমজাদ আলীর মেয়ে এবং মুন্না(১৮)চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

জানা যায়, সোমবার দুপুর ১ টার সময় মুন্না ও শ্রাবন্তিকে নিয়ে ছুটিপুর বাজার জামতলার মোড়ে নেমে  সাক্ষাত করে হোটেলে নিয়ে শ্রাবন্তিকে ২টা সিঙ্গাড়া খেতে দেয়। সিঙ্গাড়া খাওয়ার কিছুক্ষণ পরেই শ্রাবন্তি অসুস্থতা বোধ করে।

পরে ছেলেটা একটা ভ্যানযোগে ছুটিপুর প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবন্তিকে মৃত ঘোষনা করেন৷

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি)সুমন ভক্ত বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়েটির সাথে থাকা মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।