ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার জামতলায় বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু

নুরে হাবিব।।
জানুয়ারি ২২, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

নূরে হাবিব।। শার্শার জামতলায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শওকত আলী (৬০) নামে এক বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে দুই স্ত্রী, পাঁচ সন্তানও অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

২১শে জানুয়ারী শনিবার সন্ধ্যায় শওকত আলী নিজ বাস ভবনের বাথরুমের সিড়ি থেকে পাঁ পিছলে পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।

জানা যায় শওকত আলী দীর্ঘদিন ডায়াবেটিকস সহ এজমা ও হার্টের সমস্যায় ভুগছিলেন।অসুস্হ শওকত সন্ধ্যা বেলা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কারো সাহায্য ছাড়া নিজে নিজে বাথরুমে যায়,কিন্তু ফেরার সময় বাথরুমে সিড়িতে পাঁ পিছলে পড়ে যায়।শওকত আলীর স্ত্রী কদবানু দেখতে পেয়ে ধরাধরি করে সাতমাইল জোহরা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান পরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

মরহুমের জানাজা রবিবার সকল ১১ ঘটিকার সময় সামটা টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

মৃত শওকত আলী ৮নং বাগাআঁচড়া ইউনিয়নের সামটা পশ্চিম পাড়ার মৃত রায়হান আলীর বড়ছেল।কর্ম জীবনে শওকত আলী একজন সুনামধন্য মিষ্টি ব্যবসায়ী ছিলেন।৩০ বছরের মিষ্টি ব্যবসা জীবনে তার সুনাম যশোরে বাইরেও বিদ্যমান।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।