ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

দাদার মোটরসাইকেল থেকে পড়ে নাতনির মর্মান্তিক মৃত্যু

এস এম আব্দুল্লাহ
জানুয়ারি ২০, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

এস এম আব্দুল্লাহ।।দাদার মোটরসাইকেলে চড়ে সকালে নাস্তা করতে যাওয়ার পথে  মোটরসাইকেল থেকে পড়ে ৬ বছর বয়সী মোনতাহিনা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ২০ জানুয়ারি) সকাল ৯টা সময় সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর কলেজ মোড় সংলগ্ন ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু মোনতাহিনা চন্দনপুর কলেজ রোড সংলগ্ন রড সিমেন্ট ব্যবসায়ী সুলতানপুর এলাকার বাসিন্দা আলমগীর কবিরের মেয়ে৷ সে চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ বলেন, দাদার মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান ডালিম হোসেন, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে পরিবারের নিকট শিশুর মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করেছেন৷ আছরের নামাযের পরে জানাজা নামাজ শেষে ইউনিয়নের সুলতানপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে পরিবার থেকে জানাযায়।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায় নি৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ মৃতদেহটি দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।