ঢাকাশুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১০ আসামী আটক

বেনাপোল প্রতিনিধি।।
জানুয়ারি ২০, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।। বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর পর্যন্ত পৃথক অভিযানে বেনাপোলের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে সোহাগ আলী (২০), ভবেরবেড় গ্রামের রাজু আহম্মেদের ছেলে মানিক (২৫), গাতিপাড়া গ্রামের খুসতারের ছেলে লাল্টু হোসেন (১৯), পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহিদুল্লা (২৪), ভবেরবেড় গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে সুমন (২২), ভবেরবেড় গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আবুল বাশার (৪৫), ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের রুস্তম হোসেনের ছেলে জুলু(২৪), এবং মাদক মামলায় ৪০০ গ্রাম গাজা সহ আসামী রফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত রবিউল হোসেন,গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আশরাফুল (২৬) বড় আঁচড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সফি (৩৫) সর্ব থানা-বেনাপোল পোর্ট,।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।