
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার এর পিতা সমাজ সেবক বদিউজ্জামান তালুকদার শুক্রবার সকাল সাড়ে দশটায় নিজ বাসগৃহে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর, তিনি কাজিপুর উপজেলার পূর্ব খুকশিয়া গ্ৰামের বাসিন্দা ছিলেন এবং গত সপ্তাহে তার ব্রেন স্ট্রোক হয়।
শুক্রবার (২০ জানুয়ারি) বাদ আছর নামাজে জানাজা শেষে পূর্ব খুকশিয়া এলাকায় কবরস্থানে দাফন করা হয়েছে।
এতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমানগণ নামাজে জানাজায় অংশ নেন।
মরহুমের ১ কন্যাসহ ৫ সন্তানের মধ্যে মৃত আল আমিন তালুকদার উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং পারভেজ আহমেদ তালুকদার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্বে রয়েছেন।
সমাজসেবক বদিউজ্জামান তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উ-ল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, কাজিপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
