ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি মুজিবুর ও সাঃ সম্পাদক সাজেদুর ফের নির্বাচিত

এসএম স্বপন।।
জানুয়ারি ১৬, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

এসএম স্বপন।।বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) এসোসিয়েশনের নিজস্ব ভবনে সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এ নির্বাচনে ১ হাজার ৯৫০ জন ভোটার অংশ গ্রহণ করেন।

ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশনার ভোটের ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে সভাপতি মুজিবুর ৯৫৭ ও সাঃ সম্পাদক সাজেদুর ১১৭৯ ভোট পেয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসানুর রহমান পেয়েছেন ১০৭৮ ভোট।

অন্যান্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি নজরুল ইসলাম ১০৪৭, সহ-সাধারণ সম্পাদক বদরুজ্জামান (বনি) ১১৭৬, দপ্তর সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল ৯৭৬, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক ইসমাইল শেখ ১০২০,
অর্থ সম্পাদক সুমন হোসেন ৯৬১, কাস্টম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ১১২১, বন্দর বিষয়ক আসাদুজ্জামান আসাদ ১০৭০, কার্গো শাখা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব ১০২৮, প্রচার ও ক্রীড়া সম্পাদক  আব্দুর রউফ ৯৩৮, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী ১২৪০, কার্যনির্বাহী সদস্য আব্দুর সাত্তার ৭৭৯, আব্দুল্লাহ আল ফয়সাল ৮৩৫, হাসানুজ্জামান হাসান ৯০৬, আব্দুল খালেক ৯২৮ ভোট পেয়ে জয় লাভ করেছেন।

এবারের নির্বাচনে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ ও মুজিবর-নাসির সমমনা পরিষদের দুইটি প্যানেল থেকে ১৭টি পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ থেকে ১০ জন ও মুজিবর-নাসির সমমনা পরিষদ থেকে ৭ জন নির্বাচিত হয়। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচিতদের সঙ্গে নিয়ে ভোটাররা উল্লাসে ফেটে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।