ঢাকাশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে করতোয়া নদী থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ১৪, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক । সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশে করতোয়া নদী থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবকের হাত-পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আগনুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (৯ জানুয়ারি) রাতে শরিফুল ইসলাম শ্বশুর বাড়ি চর-বেতকান্দিতে যায়। এদিন শরিফুলের স্ত্রী ফারজানা খাতুনের সাথে বাকবিতন্ডা হয় বলে শরিফুলের শ্বশুর ফকরুল জানান। এরপর থেকেই শরিফুল নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর গত বৃহস্পতিবার সকালে শরিফুলের রক্তমাখা জামা কাপড় খুঁজে পায় এলাকাবাসী। এরপর শনিবার সকালে করতোয়া নদীতে হাত-পা বাধা অবস্থায় শরিফুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত শরিফুলের মা সূর্য বানু জানান, দেড় মাস আগে শরিফুলের সাথে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারজানা শরিফুলকে পছন্দ করতো না। শরিফুল তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসলেও ফারজানা শরিফুলকে সহ্য করতে পারতো না। এক পর্যায়ে ফারজানা তার বাপের বাড়ি গেলে শরিফুল সেখানে তার স্ত্রীর কাছে যায়। সেখানে গিয়েই নিখোজ হয় শরিফুল।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি  নজরুল ইসলাম মৃধা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।