
বেনাপোল প্রতিনিধি।।বেনাপোলে ৬০ লিটার দেশি মদ সহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানার পুলিশ।শনিবার (১৪ জানুয়ারী) রাতে তাকে আটক করা হয়।
আটক টুনু বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মৃতঃ মতলেবের ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে অভিযান চালিয়ে ৬০ লিটার দেশি মদ সহ টুনুকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
