ঢাকাশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিম খানার নব্য ৪ হাফেজকে পাগড়ী প্রদাণ

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ১৪, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।।বেনাপোলের দৌলতপুর সীমান্তে জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদাণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার সময় জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিম খানার শিক্ষার্থী নব্য ৪ হাফেজকে পাগড়ী প্রদাণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাভারন মাদ্রাসাতুস সাহাবার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুস সামাদ কাসেমী।

জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা এ,কে,এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে ও বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সহ-সভাপতি ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পাগড়ী প্রদাণ অনুষ্ঠানে নব্য ৪ হাফেজকে হিফজুল কোরআন সনদ দেওয়া হয়।

যারা পাগড়ী ও কোরআন সনদ পেলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বেদেবাহাদুরপুর এলাকার রায়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাফেজ  সাহেব আলী (১৩), বালুন্ডা এলাকার খলসী গ্রামের কামরুল সরদারের ছেলে হাফেজ  মাহিন হোসেন(১৪), দৌলতপুর গ্রামের রুস্তম আলীর ছেলে হাফেজ  আবু সালমান সম্রাট(১২) ও বেনাপোল ইউনিয়নের নারায়নপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাফেজ মেহেদী হাসান শান্ত (১৫)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, গাজিপুর জহুরা রিজিয়া এতিমখানা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা  খলিলুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুহতামিম হাফেজ মাওলানা মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সূধীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।