ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল দিয়ে দেশে ফিরল শিশুসহ ৫ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি।।
জানুয়ারি ১৩, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি।।অবৈধভাবে ভারতে পাচারের শিকার ৫ জন বাংলাদেশি নারী, শিশু ও পুরুষ ২ বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে।

শুক্রবার (১৩ জানুয়ারী) বিকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার রাজাপুর উপজেলার সরণখোলা গ্রামের জালাল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৪৮) কুলসুম খাতুন (৩৪) মুছা হাওলাদার (১৬) আমানুল হাওলাদার (৫) এরা একই পরিবারের সদস্য ও যশোর জেলার শার্শা উপজেলার ২ নং ঘিবা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩)।

এদের মধ্যে পুরুষ তিন জন, একজন নারী ও শিশু ভারতের গুয়া কুলাআড়ি সেন্টার কারাগারে ছিলো।সেখান থেকে পরে ভারতের ডিটেন্সন একটি বেসরকারী এনজিও সংস্থা গ্রহন করে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, ফেরত আসাদের ইমিগ্রেশন আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিন এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, এদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদরে হাতে তুলে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।