
এস এম আব্দুল্লাহ ।। ঢাকা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল দ্যা নিউজ এর বেনাপোলে ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় বেনাপোল সানরুপে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন দ্যা নিউজের জেলা প্রতিনিধি মাসুদুর রহমান শেখ ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দর থানার এস আই অমিত দাস।
এসময় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব বজলুর রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সাংবাদিক সাহিদুল ইসলাম শাহিন, ইকরামুল হোসেন জয়নাল আহম্মেদ,কোরবান গাজী, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদ ।

আরো উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আশানুর রহামান আশা, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ স্বপন, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক আশাদুজ্জামান আশা, বেনাপোল প্রেসক্লাবের সদস্য জিএম আশরাফ আলী,সাংবাদিক জয়নাল আবেদীন,এস এম আব্দুল্লাহ প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
