ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

এসএম স্বপন।।
জানুয়ারি ১০, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

এসএম স্বপন।।বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।তবে, এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বেনাপোল  দৌলতপুর সীমান্ত থেকে এ স্বর্ণের চোরাচালান টি উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর রহমান জানান, ভারতে বিপুল পরিমাণ  স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে দৌলতপুর সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।