
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ।দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ কৃষকলীগ কাজিপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক শাহ আলম।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে কাজিপুর উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি টিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়, তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষি কাজের গুরুত্ব দেন বলেই , দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কৃষিতে ভর্তুকি দিয়ে কৃষকের পাশে আছে আওয়ামী লীগ সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট।আসাদুজ্জামান বিপ্লব রাজশাহী কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব।শামছ উদ্দিন বাংলাদেশ কৃষক লীগ আল আজাদ কৃষি ও মৎস্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ কেন্দ্রীয়।
সম্মেলনে উদ্বোধক সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল বাহার, প্রধান বক্তা জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আবু জাফর মন্ডল।কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজিপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু।
দ্বিতীয় অধিবেশনে জেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল বাহারের পরিচালনায় সম্মেলনে কমিটির নাম ঘোষণা করেন সাংসদ তানভীর শাকিল জয়। সভাপতি নির্বাচিত হন দ্বীন মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক শাহ আলম, ১ নং সভাপতি শফিকুল ইসলাম বিপু, ২য় সভাপতি বেলাল হোসেন ৩য় সভাপতি মনজুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নূর মোমিন রানা, সাংগঠনিক সম্পাদক রাসিকুল ইসলাম অনু, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তনা খাতুন।
এসময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার।উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার। সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
