
বেত্রাবতী ডেস্ক।। শার্শায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ জানুয়ারি) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম,বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি )কামাল হোসেন ভূঁইয়ার , নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী এম, এম, মামুন হাসান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই গুলশান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল ও উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
