
বেত্রাবতী ডেস্ক।। বেনাপোল পোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ০৯ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ০৬ (ছয়) বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।
সোমবার সকালে অত্র থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীরা হলো-১। রাকিবুজ্জামান ওরফে দিপু (১৯), পিতা- শহিদুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-সাদীপুর (পশ্চিমপাড়া), ২। হাবিবুর রহমান ওরফে আবু বকর সিদ্দিক (১৮), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-কাগমারী, ৩।আশিক হোসেন ওরফে আশিকুর (১৯), পিতা-মুছা করিম, সাং-কাগমারী, ৪। সৈয়েদুল ইসলাম খোকন, পিতা-মৃত মোসলেম আলী, সাং-দক্ষিন বারপোতা, ৫। আনিচুর রহমান (৪০), পিতা-মৃত আমজাদ মোড়ল, সাং-দিঘীরপাড়, ৬। শাহ আলম, পিতা-মৃত আঃ হামিদ, সাং-কাগমারী (হঠাৎপাড়া), ৭। আব্দুল্লাহ, পিতা-আলী হোসেন, সাং-বারপোতা, ৮। মুশারেফ হোসেন ওরফে ঘেনা, পিতা-মৃত আবুল হোসেন, সাং-শিকড়ী, ৯। রাসেল (২২), পিতা-আব্দুর রহমান, সাং-দিঘিরপাড়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক উদ্ধার সংক্রান্তের বিষয়ে আলাদা ভাবে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।
