ঢাকাশনিবার , ৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগে মিললো দেড় কোটি টাকার স্বর্ণ

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ৭, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক ।।যশোরের শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১৭ পিস (১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (০৭ জানুয়ারি) ভোর রাতে উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

এসময় বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০) স্বর্ণের বার গুলো ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে, বিজিবি ওই দুইজনকে পলাতক আসামি করে শার্শা থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের করেছে ।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এমন গোপন খবরে, বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলে। এসময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে, ব্যাগটির মধ্য থেকে ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে স্বর্নের চালান শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।