ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়ায় পরিবার কল্যান সহকারী পদের নিয়োগে অনিয়মের অভিযোগে লিখিত অভিযোগ

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ৫, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক ।।শার্শার বাগআঁচড়ায় পরিবার কল্যান সহকারী পদের নিয়োগে অনিয়ম হয়েছে বলে যশোর জেলা প্রশাসক বারাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার(৪ জানুয়ারি)শার্শা উপজেলার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোনায়েম হোসেনের স্ত্রী শাহারিয়া নৌরিন মিম এ অভিযোগ পত্রটি দায়ের করেন।

লিখিত অভিযোগে জানা যায়,পরিবার কল্যান সহকারী পদে নিয়োগের জন্য গত ২৩ শে ডিসেম্বর লিখিত পরীক্ষা এবং ২৮ শে ডিসেম্বর ভাইভা পরিক্ষা অনুষ্ঠিত হয়।এতে এতে শাহারিয়া নৌরিন মিম সহ আর ও একজন ওই ওয়ার্ড এর বাসিন্দা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন।কিন্তুু তাদেরকে নিয়োগ না দিয়ে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড এর বাসিন্দা ফরহাদ হোসেন সবুজ এর স্ত্রীকে নিয়োগ প্রদান করা হয়েছে।কিন্তু নিয়োগ বিজ্ঞাপ্তিতে উল্লেখ ছিলো যে ঔ নিদিষ্ট (৯নং)ওয়ার্ড স্থায়ী বাসিন্দাকে উক্ত পদে নিয়োগ করা হবে।অথচ নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভেঙ্গে অন্য ওয়ার্ডের বাসিন্দা চাকরি প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে।

পরিশেষে শাহারিয়া নৌরিন মিম নিরুপায় হয়ে পরিবার কল্যান সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভেঙ্গে নিয়োগ প্রদানকৃত প্রাথীর নিয়োগ বাতিলের জন্য এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মোতাবেগ ঔ ওয়ার্ড(৯নং) স্থায়ী বাসিন্দার নিয়োগের জন্য যশোর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

বিষয়টি সদয় অবগতির জন্য উপপরিচালক সদস্য সচিব জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ/বাছায় কমিটি(যশোর) কাজী ফারুখ আহম্মেদ এবং সিভিল সার্জন ও সদস্য জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ /বাছায় কমিটি যশোর ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বরাবর অনুলিপি প্রদান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।