ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু 

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ৪, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শার ধলদাহ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নয়ন হোসেন (২৫) নামে এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত নয়ন হোসেন উপজেলার টেংরা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

জানা যায় বুধবার (৪ই জানুয়ারি) সকালে প্রতিদিনের ন্যায় নয়ন সহ আরও কয়েক জন শ্রমিক ধলদাহ গ্রামের সহিদুলের বাড়ির দ্বিতল ভবনের ছাদের জন্য রড সেটিং এর কাজ করছিলো। নয়ন একটি রড নিজে পাতানোর চেষ্টা কালে ঘুরানোর সময় বুঝে উঠা আগেই বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ৩টি তারের একটি তে ১১ হাজার ভোল্টের তার স্পর্শ করার সাথে সাথেই নয়ন বিদ্যুয়িত হয়ে পড়ে যায়।তখন নয়নের সহকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে মারা যান।

টেংরা গ্রামের মেম্বার মোজাম গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, এটি খুবই দুঃখজনক!নয়ন অনেক ভালো ছেলে ছিলো।তার বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছিলো।এখন নয়ন কে হারিয়ে পাগল প্রায় নয়নের পরিবার।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।