ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুর পৌরসভা ও গান্ধাইল ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি জয়

মিজানুর রহমান মিনু।।
জানুয়ারি ৪, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা ৪৯০জন ও গান্ধাইল ইউনিয়ন ৪৮০জন শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বুধবার (৪জানুয়ারি) সকালে মেয়র আঃ হান্নান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় কাজিপুর পৌরসভার ৪৯০জন শীতার্তদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সুখময় সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার এ কে এম শাহ আলম মোল্লা, সহ সহ পৌরসভার সকল কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

বাদ যোহর উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদে গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও গান্ধাইল ইউনিয়নের ৪৮০জন শীতার্তদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন এমপি তানভীর শাকিল জয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।