
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫বছর যথাযথ মর্যাদায় উদযাপন করেছে কাজিপুর উপজেলা ছাত্রলীগ ।
বুধবার (৪জানুয়ারি) সকালে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও শ,শ, সংগঠনের পতাকা উত্তলন।
স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে দলীয় কার্যালয়ে কেক কর্তন করেন।
পরে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, কাজিপুর পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন।উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সহ-সভাপতি আতিকুর রহমান মুকুল।উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম।উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। সহ সকল নেতৃবৃন্দ।
