ঢাকাসোমবার , ২ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বাসের চাপায় পিষ্ট হয়ে ঠিকাদার নিহত

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ২, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।যশোরের নাভারণ-সাতক্ষীরা সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম মিঠু (২৭)নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার(২ রা জানুয়ারি) দুপুরে যশোর- সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত মিঠু ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার।

প্রত্যক্ষদর্শীর জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস হাড়িখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা খায়।এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি বাগআঁচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন বলে জানাযায়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও তার সহকারি ঘটনার পর পরই পালিয়ে গেছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।