
বেত্রাবতী ডেস্ক ।। শার্শার বাগআঁচড়ায় ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্ধোধন,নবীন বরন,দোয়া অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
বাগআঁচড়া ফুড গোডাউনের উত্তর পাশে (১জানুয়ারি) রবিবার সকালে বাগআঁচড়া ক্যাডেট মাদ্রাসার হলরুমে ফিতা কেটে শুভ উদ্ধোধন করেন বাগআঁচড়া ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বেলালীর পিতা আব্দুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া সাতমাইল জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান নয়ন, সাতমাইল বাইতুল মামুর জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক এবি এম নূর আলম, শিক্ষক আব্দুল কুদ্দুস, গাজী রুহুল আমিন, মনোয়ারা খাতুন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামিম কবির।
অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
