ঢাকারবিবার , ১ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় নতুন বছরে প্রথম দিনে বই উৎসবেব বই পেল শিক্ষার্থীরা

বেত্রাবতী ডেস্ক।।
জানুয়ারি ১, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। সারাদেশের ন্যায় শার্শায় স্কুলে স্কুলে বই উৎসব হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল থেকে প্রতিটি স্কুলেই বই বিতরণ করা হয়।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে অভিবাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।বিদ্যালয়ের শিক্ষকরাও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে খুশি হন।তবে ৬ষ্ঠ শ্রেনীতে পড়া শিক্ষার্থীদের অভিবাকরা বই না পেয়ে ক্ষােভ প্রকাশ করেন।

এদিকে উৎসবমুখর পরিবেশেই পাঠ্যপুস্তবক দিবসে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়।

নতুন বই পেয়ে শিক্ষার্থী রাফি জানান,বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে সে খুব খুশি।তবে সব বই সরবরাহ করা হয়নি বলে সে জানায়।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ জানান,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনার ফসল বছরের প্রথম দিন শিক্ষার্থিদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আনন্দ লাগছে।এক সময় যেখানে বই পেতে দেরী হতো সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ সামনে এগিয়ে যাচ্ছে।যার ফলে শিক্ষার্থিরা আজ সময়মত বই পাচ্ছে।এতে করে তারা পড়াশুনায় মনোযোগী হচ্ছে।

শার্শা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২৫ টি ও কেজি, এনজিও, প্রতিবন্ধি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩ টি দিয়ে সর্বমোট ১৯৮ টি প্রতিষ্ঠান রয়েছে।এতে ৪৭ হাজার ৫ শ ৮৩ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১ লক্ষ ৭৮ হাজার ৯শ ৩২ জনের মাঝে বই বিতরন করা হয়েছে।

যদি ও বইয়ের চাহিদা রয়েছে আরও কয়েক লাখ। এর মধ্যে প্রথম দিনে বিতরণের করা হয়েছে এসব বই। এসব বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। অবশিষ্ট বই আগামী ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থী দের মাঝে বিতরণ করা হবে বলে তিনি জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।