ঢাকারবিবার , ২৫ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বাগআঁচড়া বাজারে এক রাতে সার্টার কেটে ৫টি দোকানে  চুরি

বেত্রাবতী ডেস্ক।।
ডিসেম্বর ২৫, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়া বাজারে এক রাতে ৫টি দোকানে সার্টার কেটে চুরির ঘটনা ঘটেছে। দোকান গুলোতে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায় অজ্ঞাত চোর চক্রটি।

শনিবার মধ্য রাতে বাগআঁচড়ার আখিঁ টাওয়ার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে রবিবার সকালে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

জানা যায়, বাগআঁচড়ার আখিঁ টাওয়ার মার্কেটে অবস্থিত জুলফিকার আলীর (ভুট্রো) আল্লার দান ব্যাগ বিতান, সফিকুল ইসলামের সিমা ষ্টোর, আবু সাঈদের শিশু চেম্বার, নাজমা খাতুনের প্রান কসমেটিক ও ফারুক হোসেনের সিমু কসমেটিক এই ৫টি দোকানের সার্টার কেটে চোর চক্র দোকানে প্রবেশ করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আল্লার দান ব্যাগ বিতানের মালিক জুলফিকার আলী ভুট্রো জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। সকালে দোকান খুলতেই দেখি সার্টার কাটা। পরে দেখি আরো ৪টি দোকানের সার্টার কাটা।চোর চক্র দোকানে রক্ষিত নগদ অর্থসহ মালামাল নিয়ে যায়।

মার্কেট মালিক বাবলু জানান, একই রাতে এক সাথে ৫টি দোকানে চুরির ঘটনা নজিরবিহীন। এর সঙ্গে বড় কোনো চক্রের পাশাপাশি এলাকার কেউ জড়িত থাকতেও পারে। তিনি বলেন, রাতে ওই সড়কে পুলিশি টহল নিয়মিত থাকলে চোর চক্র এত বড় ঘটনা ঘটানোর সাহস পেতো না।

বাগআঁচড়া বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক জানান, আমি ঢাকায় আছি। বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে বলেছি।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তেমন ধরণের চুরি হয়নি। দোকানের সার্টার ভেঙেছে। একটি দোকান থেকে কিছু টাকা নিয়ে গেছে। আমরা অভিযোগ দিতে বলেছি। এখনো অভিযোগ পায়নি। সিসিটিভি ফুটেজ দেখে চোরচক্রকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেয়া হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।