ঢাকারবিবার , ২৫ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছি দা’র কোপে নিহত-১,আটক-১

বেত্রাবতী ডেস্ক।।
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।বেনাপোলে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছি দা’র কোপে মিজানুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর)বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আল বাহার এর ছেলে। আটক সাইফুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙা গ্রামের সন্তোষের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন ভুইয়া জানান, খড়িডাঙ্গা গ্রামের সাহেব আলীর জমি বর্গা চাষ করতেন ভিকটিম মিজানুর রহমান। ভিকটিমের বর্গা চাষকৃত জমির পাশেই সাইফুলের জমি। ওই জমি নিয়ে বিরোধের জেরে গাছি দা দিয়ে সাইফুল তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে মিজানুর রহমানকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভুইয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই ঘটনার মূল আসামি সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।