ঢাকারবিবার , ২৫ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়ল ৩ মাস – স্বাস্থ্য অধিদপ্তর

বেত্রাবতী ডেস্ক।।
ডিসেম্বর ২৫, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উৎপাদনকারী সংস্থা ফাইজারের অনুমোদনক্রমে ফাইজার কোভিড-১৯ টিকার মেয়াদ (রেডি টু ইউজ) ৩০ নভেম্বর ২০২২ থেকে বাড়িয়ে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ১২ বছর বা তার বেশি বয়সীদের যে ফাইজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই ফাইজার ভ্যাকসিনের (রেডি টু ইউজ) ভায়ালের গায়ে উল্লেখিত লট নম্বর (Lot No#) ব্যবহার করে বর্ধিত মেয়াদের তারিখ জানা যাবে (https://lotexpiry.evdvaccine.com)- এই ওয়েব ঠিকানায়।

যেসকল টিকার ভায়াল/বক্স এর গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ রয়েছে, সেসব টিকা ব্যবহারের ক্ষেত্রে গলানোর ৭০ দিনের মধ্যে অথবা মেয়াদ উত্তীর্ণের তারিখের মধ্যে যে তারিখ আগে আসে, সে তারিখের মধ্যে উক্ত টিকার ব্যবহার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে ১ম ডোজ, ২য় ডোজ ও ৩য় ডোজ প্রদান করে উক্ত টিকার ব্যবহার নিশ্চিত করতে হবে। ভ্যাকসিনের মেয়াদ বাড়ানোয় ভ্যাকসিন নিতে কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ২০ ডিসেম্বর শুরু হওয়া সারাদেশে চতুর্থ ডোজ হিসেবে দেওয়া হচ্ছে ফাইজারের করোনা টিকা। সেই টিকার ভায়ালে লেখা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকে করোনার টিকা নিতে গিয়েও ফিরে এসেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের কোথাও মেয়াদোত্তীর্ণ করোনার টিকা দেয়া হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও টিকাবিষয়ক জাতীয় কারিগরি কমিটির অনুমোদন ও পরামর্শেই করোনা টিকার মেয়াদ বাড়ানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।