
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জ সদর উপজেলার ১নং রতনকান্দি ইউনিয়নের কে সি আর জমিলা মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ে জমিলা মজিবর রহমান স্মৃতি বৃত্তি ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ডিসেম্বর) সকাল ১০টায় কে সি আর জমিলা মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির এর পারিবারিক আয়োজনে এলাকার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৫০০শত ছাত্রছাত্রী অংশ গ্রহণের মাধ্যমে জমিলা মজিবর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এসময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সীমান্ত বাজার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক বেলাল হোসেন, মেজর রফিকুল সহ এলাকার প্রতিষ্ঠান প্রধান গন,উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
