ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

মিজানুর রহমান মিনু।।
ডিসেম্বর ১৭, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু।।সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ থেকে র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে চার কেজি আটশত গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১১টায় পিডএ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব )-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম সিরাজগঞ্জের নির্দেশনায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে সদর থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে গোলচত্বর এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিঃ(পেট্রো বাংলা) সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এর সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গাঁজা সহ গ্রেফতারকৃত আসামী ঢাকা জেলার সাভার থানার তালবাগ ব্যাংক কলোনীর মৃত তাসু মল্লিক এর ছেলে জীবলু মল্লিক (৪২)।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।