ঢাকাসোমবার , ১২ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরের শুভগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি জয়

মিজানুর রহমান মিনু।।
ডিসেম্বর ১২, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪নং শুভগাছা ইউনিয়নের ৩০০শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সোমবার (১২ডিসেম্বর) দুপুরে শুভগাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসি.শুভগাছা ইউপি সদস্য নয়ন সরকার, জাহাঙ্গীর আলম সহ সকল সদস্য।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম,সহ-সভাপতি খোরশেদ আলম খুশু, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, শুভগাছা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন আহমদ টিপু, সাধারণ সম্পাদক সুমন মিয়া।শুভগাছা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি তানসেন, সাধারণ সম্পাদক স্বপন মিয়া।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন,শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ও সেচ্ছাসেবকলীগের সকল নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।