
শার্শার জামতলায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা (২০)নামে এক সিএনজির যাত্রী নিহত হয়েছে।
শনিবার(১০ ডিসেম্বর)সন্ধায় যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁহ ময়দানের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মোল্লাপাড়ার আনছার মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, পিন্টু মোল্লা নাভারন বাগআঁচড়ার মধ্যে চলাচলকারী সিএনজিতে বাগআঁচড়া অভিমুখী একজন যাত্রী হিসেবে নাভারন থেকে বাড়ি ফিরছিলেন।ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যশোর মুখী একটি ট্রাক সিএনজিকে হালকা ধাক্কা দিলে সে ছিটকে পড়ে।এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
