
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ,ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১০ ডিসেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪টায় রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে আইএইচটি হয়ে তেলের পাম্প হয়ে দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়, প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, শুভগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান বিএসসি, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক নিবিড় তালুকদার।সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান মিল্টন।ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্ট, যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা।ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আঃ আলীম খান, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু সহ সকল নেতৃবৃন্দ।
