
বেনাপোলে মরা গরুর মাংশ বিক্রির দায়ে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১৩ই নভেম্বর) সকালে বেনাপোল বাজারে মরা গরুর মাংশ বিক্রির সময় এক জনকে এক মাসের জেল সহ দুই জনকে জরিমানা করেছে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলে জানা যায় বেনাপোল বাজারের মাংশ বিক্রেতা মানিক কসায় ও তার ভাই আলম দীর্ঘদিন যাবত রুগ্ন গরুর মাংশ ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছে।লোভের বশীভূতি হয়ে আজ একটি মারা গুরুর মাংশ বিক্রি করছিলো এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত হানা দেয় এবং মরা গরুর মাংশ বিক্রির দায়ে কসাই আলমকে ১০হাজার টাকা জরিমানা ও মানিককে ১০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের জেল প্রদান করা হয়।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
